রিটার্ন ও রিফান্ড নীতি
আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক
প্যাকেট খোলার শুরু থেকে শেষ পর্যন্ত একটানা ভিডিও করা বাধ্যতামূলক। ভিডিওতে পণ্যের ক্ষতি বা ভুল পণ্য স্পষ্ট দেখা যেতে হবে। ভিডিও ছাড়া কোনো রিটার্ন বা রিফান্ড অনুমোদন করা হবে না।
শাড়ি, থ্রি-পিস ও মাটির পণ্য
পণ্য ছেঁড়া, ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ বা ভুল এলে
- ভিডিও ও ছবিসহ আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোনে অর্ডার নম্বর দিয়ে জানান।
- যাচাইয়ের পর পণ্য বদল অথবা টাকা ফেরত পাবেন।
- আমাদের ভুলের কারণে সমস্যা হলে ডেলিভারি চার্জ আমরাই বহন করব, আপনাকে এক টাকাও দিতে হবে না। আপনার আগে দেওয়া ডেলিভারি চার্জও ফেরত পাবেন।
শুধু পছন্দ হয়নি বলে ফেরত দিলে
- পণ্য অব্যবহৃত ও অক্ষত থাকতে হবে।
- ডেলিভারি চার্জ ক্রেতাকেই বহন করতে হবে। আগে দেওয়া চার্জ ফেরত হয় না, ফেরত পাঠানোর চার্জও ক্রেতার।
- ডেলিভারি চার্জ বাদে পণ্যের টাকা আপনার বিকাশ বা নগদ নম্বরে পাঠানো হবে।
চমচম (মিষ্টি)
- পছন্দ হয়নি বা স্বাদ ভালো লাগেনি, এই কারণে রিটার্ন বা রিফান্ড নেই।
- মিষ্টি পচা, নষ্ট বা গন্ধ হয়ে গেলে ডেলিভারির ২ ঘণ্টার মধ্যে প্যাকেট খোলার ভিডিও ও ছবিসহ জানান।
- যাচাইয়ে নষ্ট প্রমাণিত হলে আপনি বেছে নিতে পারবেন: ওই মিষ্টির টাকা ফেরত অথবা নতুন মিষ্টি।
- এই ক্ষেত্রেও ডেলিভারি চার্জ আমরাই বহন করব, আপনাকে কিছু দিতে হবে না।
যে ক্ষেত্রে রিটার্ন নেওয়া হয় না
- ব্যবহার করা বা ধোয়া পণ্য।
- মনিটরের আলোর কারণে ছবির সাথে রঙের সামান্য তফাত।
- ভিডিও প্রমাণ ছাড়া আসা দাবি।
টাকা ফেরত
অনুমোদিত রিটার্নে আপনার বিকাশ বা নগদ নম্বরে টাকা পাঠানো হবে।